শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন

পুরুষ নিয়ে জাহ্নবীর খোলামেলা স্বীকারোক্তি

বিনোদন ডেস্ক / ২৭৪ Time View
Update : October 26, 2025
পুরুষ নিয়ে জাহ্নবীর খোলামেলা স্বীকারোক্তি

বলিউড তারকা জাহ্নবী কাপুর সম্প্রতি খোলামেলা স্বীকারোক্তিতে জানিয়েছেন, ফিল্ম ইন্ডাস্ট্রিতে একজন নারী হিসাবে কাজ করতে গিয়ে তাঁকে প্রায়ই পুরুষ সহকর্মীদের ‘ইগো’ হয়। সম্প্রতি টুইঙ্কল খান্না ও কাজলের সঞ্চালিত টক শো ‘টু মাচ উইথ টুইঙ্কল অ্যান্ড কাজল’এর নতুন পর্বে উপস্থিত হয়ে তিনি এই অভিজ্ঞতার কথা সকলের সঙ্গে ভাগ করে নেন।

জাহ্নবী জানান, ছবির জগতে কাজ করার সময় তিনি বহুবার এমন পরিস্থিতিতে পড়েছেন, যেখানে নিজের প্রকৃত ক্ষমতা বা বুদ্ধিমত্তা লুকিয়ে রাখতে হয়েছে শুধুমাত্র কাউকে বিরক্ত না করার জন্য। অভিনেত্রীর কথায়, “আমি জানি, আমি এক সুবিধাপ্রাপ্ত পরিবেশ থেকে আসছি। কিন্তু আমার সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল পুরুষদের ইগো সামলানো। কোনও বিষয়ে যদি আমার মতামত থাকে, এখন আমি অনেক বেশি স্বচ্ছন্দভাবে তা বলতে পারি। কিন্তু এমন অনেক সময় এসেছে, যখন আমাকে ‘বোকা’ সাজতে হয়েছে। অনেক সময় পরিস্থিতি বুঝে লড়াই বেছে নিতে হয় — কীভাবে নিজের মতটা প্রকাশ করলে কেউ বিরক্ত হবেন না, সেটাই শেখার বিষয়।”

শো চলাকালীন টুইঙ্কল এবং কাজল তাঁকে প্রশ্ন করেন, ইন্ডাস্ট্রিতে কাজ করতে গিয়ে কোন বিষয়টি তাঁর কাছে সবচেয়ে কঠিন লেগেছে। জবাবে জাহ্নবী বলেন, “আমি অনেক সময় এমন ভান করেছি যেন আমি আসলে খুব একটা কিছু জানি না, বা ততটা সপ্রতিভ নই। শুধু এই জন্য যে, আমার উপস্থিতি বা মতামত কাউকে অস্বস্তিতে না ফেলে। তবে সময়ের সঙ্গে শিখেছি, নিজের অবস্থান বোঝা আর নিজের মত সঠিকভাবে প্রকাশ করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category