জনপ্রিয় অনুসন্ধানী প্রতিবেদনমূলক অনুষ্ঠান ‘প্রেক্ষাপট’ উপস্থাপনায় আসছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গুনী শিল্পী জাকিয়া বারী মম। আগামী ১ নভেম্বর থেকে এই সচেতনতামূলক অনুষ্ঠান উপস্থাপনায় দেখা যাবে মমকে।
এরকম একটি অনুষ্ঠান উপস্থাপনার দায়িত্ব কেন নিলেন?—জানতে চাইলে এই লাক্স সুন্দরী বলেন, ‘‘সামাজিক দায়বদ্ধতা থেকেই এই অনুষ্ঠান উপস্থাপনার দায়িত্ব নিয়েছি। ‘প্রেক্ষাপট’ অনুষ্ঠানে সমাজের চারপাশের সমস্যা এবং তার সমাধানের পথ নিয়ে প্রতিবেদন প্রকাশ করা হয়।’’
প্রতি শনিবার রাত ৮টায় শুধুমাত্র নিউজ ২৪ এ প্রচারিত হয় এই জনপ্রিয় অনুষ্ঠান।
জাকিয়া বারী মম’র উপস্থাপনায় প্রথম অনুষ্ঠানে যশোরের ভবদহের জলাবদ্ধতা সমস্যা তুলে ধরা হবে। বছরের পর বছর ধরে থাকা এই জলাবদ্ধতা কীভাবে সেখানকার মানুষকে দুর্বিষহ পরিস্থিতির মধ্যে ঠেলে দিয়েছে তার করুণ কাহিনী দেখা যাবে এই পর্বে।